গ্যাসীয় কণার স্বাধীনতার মাত্রা নির্ণয়
এক পরমাণুক/ একটি কণার স্বাধীনতার মাত্রা:
একটি গ্যাসের কণা ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থার ৩ দিকেই মুক্তভাবে ছুটাছুটি করতে পারে। তাই একটি গ্যাসের কণার স্বাধীনতার মাত্রা হবে তিন। সুতরাং, একটি বন্ধ পাত্রে ১০০ টি কণা থাকলে কণাগুলোর মোট স্বাধীনতার মাত্রা হবে ৩০০।দ্বি-পরমাণুক/ দুইটি কণার স্বাধীনতার মাত্রা:
সাধারণ ভাবে চিন্তা করলে কণা ২ টির স্বাধীনতার মাত্রা হবে ৬। কিন্তু পরস্পরের মধ্যে একটি বন্ধন থাকায় বাস্তবে ৬ না হয়ে স্বাধীনতার মাত্রা ৫ হবে। প্রতিটি কাঠির মতো বন্ধনকে এক একটি lock way বা বন্ধ পথ মনে করতে হবে। অর্থাৎ, একটি বন্ধন থাকলে মোট স্বাধীনতার মাত্রা থেকে ১ কম হবে। তাই, দ্বি-পরমাণুক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা=(৬-১)=৫ হবে।




No comments:
Post a Comment