প্রেমাঙ্গনা
তোফাজ্জ্বল হোসেন
আহা, কি রূপ তোমার মাঝে!
দেখি আমি সকাল সাঁঝে,
মনে প্রেমের বীণা বাজে,
তোমার প্রেমে এখন আমি হয়েগেলাম আত্মহারা |
মন বসে না কোন কাজে
মুখটি কেন ঢাকছো লাজে,
অভিসারে ডাকছি কাছে
তোমার প্রেমে হয়ে আমি নাস্তানাবুদ পাগলপারা |
কি আছে মোর অতি কাছে
কি বা আছে পাছে,
জানি তোমার প্রেমই আছে,
তোমার প্রেমে এখন আমি হয়েগেছি দিশেহারা |
ডাগর ডাগর চোখের মাঝে
যেন পদ্ম ফুটে আছে,
বচনেতে মধু আছে,
মায়াকারা অভিরামে হলে হব গৃহ-হারা |
কথা দাও থাকবে কাছে ,
প্রেম দিবে যত আছে,
সারা জীবন থাকবো পাশে-
প্রেমের ডাকে তুমি শুধু আমায় দিও সাঁড়া |