ভালোবেসে ভুল করেছি
তোফাজ্জ্বল হোসেন
গীতিকার ও সুরকার আমি নিজেই
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে,
কেন কাঁদি আমি অবশেষে?
ভালোই তো ছিলো একাকী জীবন,
কত হাসির, কত মজার রঙিন এ ভুবন,
আজ "আঙ্গুর ফল টক" লেখি হেসে!
কত স্বপ্ন, কত আশা তোমাকে ঘিরে,
তোমায় খুঁজে ফিরি শত মানুষের ভিরে।
আসো না ফের এই মনেতে ফিরে-
কেন লুকোচুরি কর আজ মরীচিকা বেশে,
আমি খুজে ফিরি তোমায় বারো মাসে।
তুমিই তো শিখাইছো স্বপ্নিল এ প্রণয়-
তবে কেন করলা আমার সাথে মিথ্যে অভিনয়।
কি কারণে ভেঙেছো আমার এ হৃদয়,
তবে নয়া কারো প্রেমে গেলে না কি ফেঁসে!
আসো নি কভু কাছে বসো নি পাশে।
Oshadaron 👌👌👌
ReplyDeletethanks
Deletethank you so much for response by comment on the blog
ReplyDelete